আমার চুল পিঠ পর্যন্ত। খুব বেশি কোঁকড়া নয়। মোটামুটি ঘন। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্টে চুল স্ট্রেট দেখাবে। কোনটা বেশি ভালো হবে? রিমঝিম সাহা, দিনাজপুর
রিবন্ডিংয়ে চুল পারমানেন্ট
স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ছয় থেকে সাত মাস স্ট্রেট থাকে। তারপর চুল আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে আলোচনা করে রিবন্ডিং কিংবা কেরাটিন করিয়ে নিতে পারেন।
আমার মায়ের ডায়াবেটিস আছে। পায়ের নখের নিচে অল্প মাংসও জমেছে। নখগুলো উঁচু উঁচু হয়ে গেছে। পারলারে পেডিকিওর করালে কি উপকার পাওয়া যাবে? ইকবাল হাসান, ঢাকা
দক্ষ হাতে পেডিকিওর করাতে হবে। গরম মোমের প্যাক দেওয়া ডিলাক্স বা প্যারাফিন ওয়াক্স পেডিকিওর করাতে পারেন। সঙ্গে ফুট ম্যাসাজও দিতে পারেন। নেইল সেরাম ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যাবে।
ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখা যায়? বিলকিস আক্তার, কুমিল্লা
সানব্লক ব্যবহার করতে হবে নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেস প্যাকের সঙ্গে। এগুলো প্রাকৃতিক পরিষ্কারকের কাজ করবে।
পরামর্শ দিয়েছেন: কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে