চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। জুলাই-আগস্ট মাসে এই অঞ্চলে যাওয়ার ভালো সময়। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।
তামাবিল থেকে চেরাপুঞ্জি যেতে ঘুরতে হবে প্রায় ৬০ কিলোমিটার পাহাড়ি পথ। পাহাড়চূড়ার আঁকাবাঁকা পথে চলতে চলতে দেখা মিলবে মেঘে ঢাকা অসাধারণ সুন্দর সব পাহাড়ের। এর একদিকে পাহাড়ের ঢালে সরু রাস্তা যেমন আছে, আরেক দিকে আছে গভীর খাদ।
চেরাবাজার ঘিরেই চেরাপুঞ্জি গ্রাম। এই জায়গাটি বিখ্যাত চুনাপাথরের গুহা, কয়লা ও মধুর জন্য। চেরাপুঞ্জির কাছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে মাওসিনরাম। সেখানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মাওসিনরামে আছে প্রাচীন গুহায় স্ট্যালাগ মাধই পাথরের শিবলিঙ্গ। চেরাপুঞ্জির আরেক আকর্ষণ বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মোসমাই ফলস। এ ছাড়া ডাবল ডেকার রুট ব্রিজ, মোসমাই কেভ, রামকৃষ্ণ মিশন, সেভেন সিস্টার্স ফল, ইকো পার্ক, মকটক ভিউ পয়েন্টসহ বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে চেরাপুঞ্জিজুড়ে।
বৃষ্টির মৌসুমে চেরাপুঞ্জির পাশাপাশি মেঘালয়ের রাজধানী শিলং থেকেও ঘুরে আসা সম্ভব। অনেকেই বলেন, দার্জিলিং যদি হয় রূপের রানি তা হলে শিলং হচ্ছে রাজা। মেঘালয়ের সাধারণ মানুষেরা খাসিয়া ভাষায় কথা বললেও পর্যটকদের সঙ্গে হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় কথা বলেন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৯ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে