ঈদুল ফিতর সামনে রেখে গত মঙ্গল ও গতকাল বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন, যার মধ্যে গত মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন।
আজ বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
মঙ্গলবার ঢাকা ছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ২৯৫ জন গ্রামীণফোন, ৩ লাখ ২ হাজার ২৮৪ জন রবি ব্যবহারকারী, ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৮ হাজার ১৯০ জন টেলিটক ব্যবহারকারী।
বুধবার ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮ জন গ্রামীণফোন, ৪ লাখ ১৬ হাজার ৯৫৫ জন রবি ব্যবহারকারী, ৬ লাখ ৫৮ হাজার ২৫২ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৭ হাজার ৫৬০ জন টেলিটক ব্যবহারকারী।
এদিকে মঙ্গলবার ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন সিম গ্রাহক ঢাকায় ফিরেছেন। আর বুধবার ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৫২২ জন। দুই দিনে ঢাকায় ফিরেছেন ১৩ লাখ ৩০৫ জন।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২৩ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৭ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে