
জুলাইয়ের শেষ নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র–জনতার অভ্যুত্থানে রূপ নেয়। আর ৫ আগস্টে পতন ঘটে হাসিনা সরকারের। এই সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন। এই আন্দোলনে নিহতের পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে।
এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কমিটির সদস্য এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, আহত ও নিহতদের পরিবারকে জরুরি আর্থিক সহায়তা, পরবর্তীতে এককালীন নগদ টাকা এবং মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের আর্কাইভিং করা, অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, তাঁদের আদর্শকে বাস্তবায়ন করা এবং শহীদদের স্মৃতি ধরে রাখা।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে শহীদদের পরিবার ও আহতদের সহায়তা করা হবে। আহত এবং নিহতদের পরিবার ট্রমার মধ্যে আছে, তাই তাঁদের মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং করা হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈশ্বিকভাবে প্রচার করা হবে।
এ সপ্তাহ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার ফান্ড জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এটি স্বাধীন ফাউন্ডেশন এখানে যে কেউ সহযোগিতা করতে পারবে। আমরা দেশ ও দেশের বাইরের সকলের কাছে এ ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে আমাদের সব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পারি। শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যা তহবিলে যে অনুদান আসছে সেটা দিয়ে বন্যার্তদের পুর্নবাসনে যে উদ্যোগ নিচ্ছি সেটার সঙ্গে এটা আলাদা। এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে অনুদান দিতে পারেন। ফাউন্ডেশনের তহবিল সরকার থেকে নিয়ে শুরু করলাম। এখন দেশের সব নাগরিকের কাছে অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের পক্ষ থেকেও যেসব উদ্যোগ তা আলাদাভাবে চলতে থাকবে এবং ফাউন্ডেশনের কার্যক্রমও চলতে থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক তালিকায় আহত ২০ হাজারের বেশি আহত এবং প্রায় ৮০০ জন নিহত রয়েছেন। এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে