ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব থেকে রক্ষা পায়নি বাংলাদেশে উপকূল। দুর্বল বেড়িবাঁধের কারণে সাগর আর নদীর পানি ভাসিয়ে দিয়েছে লাখো মানুষের স্বপ্ন। মাছের ঘের, ফসলি জমি আর বসতবাড়ি তলিয়ে গেছে পানিতে। পানি ঢুকে ভেসে গেছে দেশের ১৯ উপকূল জেলার জনপদ। সব হারিয়ে সর্বস্বান্ত হয়েছে লাখো মানুষ।
আজকের পত্রিকার উপকূলীয় জেলা প্রতিনিধিরা জানাচ্ছেন, আতঙ্কে মঙ্গলবার নির্ঘুম রাত কেটেছে উপকূলবাসীর। ঝড়ের চেয়ে তাঁদের বেশি ভাবিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নড়বড়ে বাঁধ। দেশের পুরো উপকূল জুড়েই বাঁধের এমন বেহাল দশা।
আজ বুধবার সকালে ভারতে যখন চলছে ঝড়ের তাণ্ডব তখনো বাংলাদেশের উপকূলবাসী বাঁধ রক্ষায় শেষ চেষ্টাটুকু চালিয়েছে। কিন্তু কাজ হয়নি। সারা বছর বেড়িবাঁধ নির্মাণ বা সংস্কার নিয়ে উপকূলবাসী তাদের প্রাণের কথা বললেও তা নজরে আসেনি পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের। তাই ঝড় থেকে বাঁচলেও নোনা পানির ক্ষত বইতেই হবে তাদের। আমাদের প্রতিনিধির কাছে এমনই আক্ষেপ জানান সাতক্ষীরার আক্রান্ত জনগণ।
সুন্দরবন কোল ঘেঁষে অবস্থিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কয়েকটি গ্রাম লোনা পানিতে প্লাবিত হয়েছে একদিন আগেই। এই পানি যে সব খেত–খামারে ঢুকেছে সেই ফসল সব নষ্ট হবে। পানি জমে তৈরি হবে স্থায়ী জলাবদ্ধতা। এমনিতেই সাতক্ষীরার উপকূল অঞ্চলে সুপেয় পানির ব্যাপক সংকট বছর জুড়ে। নোনা পানি বাসা বাড়ির টিউবওয়েলের ঢুকলে আর সেটি খাওয়ার জো থাকবে না। খালি চোখে সাময়িক ক্ষতি দেখা গেলেও উপকূলবাসীকে এই পানি ভোগাবে দীর্ঘদিন। শুধু সাতক্ষীরা নয় নোনা পানি ঢুকে ফসল নষ্ট হয়েছে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন উপকূল এলাকায়।
এ নিয়ে টিআইবির জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ মো. জাকির হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড় এলেই পানি উন্নয়ন বোর্ডের নড়াচড়া দেখা যায়। সঠিক সময়ে তাদের হাতে বরাদ্দ পৌঁছানো হয় না। বরাদ্দকৃত অর্থের ব্যবহারে স্বচ্ছতাও থাকতে হবে। বাঁধ নির্মাণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। রাজনীতির বলয় থেকে কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। তা করা গেলে ভাগ্য ঘুরতে পারে উপকূলবাসী। ‘
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ নাথ আক্ষেপ করে বলেন, বাঁধগুলো ভালো থাকলে এবারের ঝড়ে ক্ষতি এড়ানো যেতো। প্রতিবার ঝড়ের সময় আসলে দেখা যায় পানি উন্নয়ন বোর্ড কর্তাদের কর্মতৎপরতা। সারা বছর খবর থাকে না। এটা উপকূলের অসহায় মানুষদের সঙ্গে এক প্রকার তামাশা। ‘

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে