
প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁদের দাবি খুব শিগগির পূরণ হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।
আজ শনিবার সকাল থেকে আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীরা।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে এসে বলেন, ‘আপনারা শান্ত থাকুন। আপনারা যে দাবিতে আন্দোলন করছেন আমি জানতে পেরেছি, খুব শিগগিরই সেই দাবি পূরণ হচ্ছে।’
তিনি বলেন, সুপ্রিম কোর্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ও ঐতিহাসিক নথি রয়েছে। তাঁরা যেন সেসব নথি নষ্ট না করেন এবং সুপ্রিম কোর্টে কোনো হামলা না করেন।
এর আগে সকালে প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত, তা প্রধান বিচারপতি করবেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবী ও শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে সকাল সাড়ে ১০টায় ডাকা পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে