ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন করেছে।’ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানকার সময় অনুযায়ী গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানের দুই পর্বে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় এবং ‘ধৃতি নৃর্তনালয়ের পরিবেশনায় দু’টি নৃত্যালেখ্য উপস্থাপন করা হয়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও কবিতার ওপর ভিত্তি করে ‘ঋতু রঙ্গ’ এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও কবিতার আলোকে ‘জাগো জ্যোতির্ময়’-দু’টি নৃত্যালেখ্য ভার্চুয়ালি পরিবেশিত হয়।
এ সময় রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ সূচনা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা সাহিত্যের ক্ষণজন্মা দুই দিকপাল-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এ ছাড়া, রাষ্ট্রদূত সালেহ্ বিদেশি দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, জীবন ও দর্শনের নানা দিকের কাব্যিক বর্ণনা ইংরেজিতে তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দর্শক-শ্রোতাদের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলকে নতুনভাবে উপস্থাপনের দূতাবাসের প্রয়াসটি একান্তভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বর্ণিল সাহিত্য-সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয়।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে