
রাজধানীর তেজগাঁওয়ে ভোরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের পর কিছু সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে সকাল সাতটায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সে হিসেবে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার তেজগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম বলেন, ‘বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুড়ে যাওয়া ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।’
এর আগে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, ‘আনুমানিক ভোর ৫টায় তেজগাঁও রেলওয়ে স্টেশনে অগ্নি-সন্ত্রাসীরা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়। একটি বগি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগিতে সার্চ করা হচ্ছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পুলিশ প্রোটেকশনে কাজ করে ৬টা ৪৫ মিনিটে আগুন নেভায়।’
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর খিলক্ষেত এলাকায় পৌঁছালে যাত্রীরা পেছনের বগিতে আগুন দেখতে পান। পরে তারা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।’
নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নাদিরা আক্তার পপি ও তাঁর তিন বছরের ছেলে ইয়াসিন।
এর আগে গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে গাজীপুরের ভাওয়ালে রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চিলাই ব্রিজের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হয়। সেদিন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছিলেন, ‘নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। পুরো ঘটনা তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে