
২০৪১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য সঠিক রূপরেখা প্রণয়ন এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও তা দূরীকরণের জন্য সংসদীয় সাব কমিটি করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সংসদীয় কমিটির সদস্য আবু জাহিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমান।
বৈঠকে সরকারি প্রতিষ্ঠানসমূহের উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে নবায়নযোগ্য জ্বালানিসংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে সেসব প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরি ভিত্তিতে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়। ঘন ঘন লোডশেডিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আবু জাহির, নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে