দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিক সমাজ, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে ১৩ সেপ্টেম্বর আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইসি শুধু আমন্ত্রিতদের বক্তব্য ও আলোচনা শুনবে। এই আলোচনা শোনার জন্য দর্শক গ্যালারিতেও থাকবেন আমন্ত্রিত অতিথিরা।
আলোচকদের কাছে কোনো বিষয় জানার থাকলে দর্শক গ্যালারি থেকে প্রশ্ন করার সুযোগ থাকবে। প্রথম ধাপের ওই আলোচনায় সফলতা পেলে ধারাবাহিকভাবে আরও কয়েক ধাপে বসার পরিকল্পনা রয়েছে ইসির। তবে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে বসবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সুশীল সমাজ, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে বসার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা ও পরামর্শ করার জন্য রাজনীতির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন এমন বিশিষ্টজনদের সঙ্গে বসবে কমিশন।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি।
জানা গেছে, আলোচনা ও পর্যালোচনামূলক এই সভার প্রতিপাদ্য ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আটজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
তাঁরা হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বিডি নিউজ টুয়েন্টি ফোর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
সূত্র জানায়, ইতিমধ্যে আলোচকদের সঙ্গে ইসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল সংশ্লিষ্টদের কাছে চিঠি যাবে।
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত নাগরিক সমাজ, শিক্ষাবিদ, নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে। যদিও বিএনপি ও তাদের সমমনা ৯টি দল এতে অংশ নেয়নি। ওই সংলাপের পর গত সেপ্টেম্বরে রোডম্যাপও ঘোষণা করে কমিশন। তবে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপ করবে না বলে বক্তব্য দিয়ে আসছেন নির্বাচন কমিশনারেরা।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় ইসি। আর এ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণার পরিকল্পনা রয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটির।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে