
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামীকাল সোমবার বিকেল তিনটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে গোয়েন লুইসের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ এম এম নাসির উদ্দীন সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এটি প্রথম কোনো বিদেশি কূটনৈতিক সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ হলেও এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।
গত ২১ নভেম্বর সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন। ২৪ নভেম্বর শপথ নিয়ে নির্বাচন ভবনে অফিস শুরু করে নতুন কমিশন।
বাকি চার নির্বাচন কমিশনার হলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপর ৭৯ দিন শূন্য থাকার পর পুরো কমিশন পায় নির্বাচন ভবন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
১৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে