
পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির সংসদ সদস্যরা। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁরা সংসদে পৌঁছান।
রোববার বেলা ১১টা ২০ মিনিটে তাঁরা জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে প্রবেশ করেন। পদত্যাগপত্র নিয়ে সংসদে গিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ এখন দেশের বাইরে অবস্থান করছেন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সংসদে উপস্থিত হতে পারেননি। তবে তাঁদের স্বাক্ষর করা পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাঁরা।
সংসদ ভবনে প্রবেশের আগে বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংসদে আসার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। তবে এখন আমাদের দলের সিদ্ধান্তমতে আমরা সবাই পদত্যাগ করতে এসেছি। স্পিকারের কাছে আমরা আজ পদত্যাগপত্র জমা দেব।’
রুমিন ফারহানা বলেন, ‘আমি গতকাল ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন দিয়ে পদত্যাগের কথা জানিয়েছি। মেইলে পদত্যাগপত্র দিয়েছি। স্পিকার আমাকে বলেছেন, তিনি এ বিষয়ে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।’
এর আগে গতকাল শনিবার বিএনপির ঢাকার গণসমাবেশ থেকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য।
সমাবেশে গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যেকোনো সময় তা স্পিকারের কাছে জমা দেওয়া হবে।
একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৮ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে