
ত্রয়োদশ সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন হবে ২৯ অক্টোবর। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সময়সূচি সাংবাদিকদের জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন বিএনপি প্রার্থী ও দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান...
১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ...
১ ঘণ্টা আগে
৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের বেশ কয়েকটি করে বই উপহার দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল প্রখ্যাত ইসরায়েলি ইতিহাসবিদ নোয়া হারারির লেখা বই ‘নেক্সাস’-এর বাংলা...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের পরিবহন বিভাগের (ডিএফটি) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির চিত্র উঠে এসেছে। এবারের মূল্যায়নে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর পেয়েছে।
১ ঘণ্টা আগে