
নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এক বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিতের যে আহ্বান জানিয়েছেন সেটি অগ্রহণযোগ্য। এটি একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
দেশের ১৩টি জাতীয় সাংস্কৃতিক সংগঠন এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছে। তাঁরা ‘এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের’ প্রতিবাদ জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ড. ইউনূসের বিরুদ্ধে তাঁরই প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারী কর্তৃক দায়েরকৃত মামলার কার্যক্রম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিদেশি ১৬০ বিশিষ্ট ব্যক্তি। তাঁদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। আমরা তাঁদের এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের প্রতিবাদ জানাই।
বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতি দাতাদের এখন দায়িত্ব হচ্ছে ড. ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অন্যায়ভাবে অপদস্থ করছেন তা তুলে ধরা। তাঁরা তা করতে ব্যর্থ হলে ধরে নেওয়াই যুক্তিযুক্ত হবে যে, বিবৃতিদাতারা প্রকৃত সত্য না জেনে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের কাছে দাবি জানিয়েছে।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো—
১. সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৯. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১০. অভিনয় শিল্পী সংঘ
১১. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১২. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৩. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে