
চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে গতকাল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২২ জন। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সর্বোচ্চ ৭০ জনের তালিকায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। আর ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৮৭ জনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামে ১৮ জন, বরিশালে ১১ জন, খুলনায় ৫ জন এ ময়মনসিংহে একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের তালিকায় ঢাকা বিভাগে ৫০৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ৯৬ জন, বরিশালে ৪৯ জন, রংপুরে ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ১৪ জন।
আরেকদিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর রোগী শনাক্ত হয়েছিল ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও রোগী শনাক্ত বেড়েছে। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জনস্বাস্থ্য বিভাগ) ডা. শিব্বির আহমেদ ওসমানি আজকের পত্রিকাকে বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগে ডেঙ্গুর ইউনিট খোলা হয়েছে। বর্ষাকালীন জরিপ চালানোর জন্য ইতিমধ্যে উপদেষ্টা ও সচিবের কাছ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আক্রান্ত কমাতে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৮ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে