
বাংলাদেশে স্থিতিশীলতা আসবে এবং এখানকার মানুষ ঐক্যবদ্ধ থাকবে—এমনটি আশা করে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে চীন আশা করে—এখানকার সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়াটি নির্ঝঞ্ঝাট হবে, স্থিতিশীলতা বজায় থাকবে, মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং উন্নয়ন অব্যাহত থাকবে।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করে। বাংলাদেশের মানুষের স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রক্রিয়া বেছে নেওয়ার বিষয়টিকেও চীন শ্রদ্ধা করে।
রাষ্ট্রদূত জানান, গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত চীনের ৩০টি প্রতিষ্ঠান বাংলাদেশে ২৩ কোটি ডলার বিনিয়োগ নিয়ে এসেছে। চীন সরকার দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য চীনকে বেছে নেওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে, উপদেষ্টার সফরে এটা স্পষ্ট হয়। রাষ্ট্রদূত বলেন, সফরটির সময় দুই দেশ পরস্পরের মূল স্বার্থ ও বড় উদ্বেগগুলোয় সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদ্যাপনকে সামনে রেখে অনেক অনুষ্ঠান আয়োজন করা হবে—এমনটি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ চায় দ্বিপক্ষীয় সম্পর্কের এই মাইলফলক পরবর্তী ৫০ বছরের জন্য দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, কার্যকর যোগাযোগ ও বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে সমন্বিত কৌশলগত অংশীদারত্বের জন্য নতুন সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
বাংলাদেশকে দেওয়া ঋণের বিষয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, চীন ঋণের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত দেয় না।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে