সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে ভারতের হাইকমিশন এ ঘটনার তদন্ত ও মুকুট পুনরুদ্ধার করে অপরাধীদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি।
আজ শুক্রবার বেলা ১১টা ২৮ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। তাদের ভেরিফায়েড অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট ‘ইন্ডিয়া ইন বাংলাদেশ’ থেকে বলা হয়, ‘২০২১ সালে বাংলাদেশ সফরের সময় যশোরেশ্বরী কালীমন্দিরে (সাতক্ষীরা) (ভারতের) প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির প্রতিবেদন দেখেছি।’
ভারতীয় হাইকমিশন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স পোস্টে আরও বলেছে, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।’ টুইটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়ালকে মেনশন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটার পর খবর পেয়ে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা আমিনুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দও ঘটনাস্থলে আসেন।
মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে মুকুট চুরির দৃশ্য ধরা পড়েছে। জিনসের প্যান্ট ও হাফহাতা সাদা টি-শার্ট পরিহিত এক যুবক মন্দিরে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে কালক্ষেপণ না করে কালী প্রতিমার পেছন থেকে মুকুট খুলে টি-শার্টের মধ্যে ঢুকিয়ে বের হয়ে যেতে দেখা যায়।
এর আগে, ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসেন। এ সময় তিনি উপহার হিসেবে নিজ হাতে মূল্যবান ওই সোনার মুকুট কালী প্রতিমার মাথায় পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে