
রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলে বিশিষ্ট আলেম আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার, ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। তবে আসামি আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তারঁ বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।
আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জন আসামি আদালতে হাজিরা প্রদান করেন। কারাগারে আটক আসামি আল সাকিবকে আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে প্রত্যেককে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতির আদেশে বলা হয়েছে, ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো উপাদান নেই বিধায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। অন্যদিকে আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামে এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামে এক বক্তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৬ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে