ব্যাংক লেনদেনে অনিয়মের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন আইনের খসড়া সংসদে উঠেছে। আজ সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২’ সংসদে উত্থাপন করলে তা এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলোর পরিশোধ কার্যক্রমও প্রস্তাবিত এই আইনের অধীনে আনা হয়েছে।
বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো পরিশোধ ব্যবস্থায় অংশ নিলে, পরিচালনা করলে বা ইলেট্রনিক মুদ্রায় পরিশোধ সেবা করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হবে অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ড হবে। অনুমোদন প্রত্যাহার বা লাইসন্সে বাতিল হওয়ার পর লেনদেন করলে একই দণ্ড হবে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে কার্যরত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী বা পরিশোধ সেবাদানকারীর কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান ও তদারকি ও নিয়ন্ত্রণ করতে পারবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিশোধ ব্যবস্থার সহিত সম্পর্কিত যেকোনো প্রতিষ্ঠানের জন্য মানদণ্ড নির্ধারণ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে কোনো কর্তৃপক্ষ দ্বারা আন্তঃব্যাংক ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা পরিচালনা করতে পারবে। এই আইনের অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য ও অ-আপসযোগ্য হবে।
পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়নের জন্য বিলটি আনা হয়েছে।
বিলে ডিজিটাল মুদ্রার সংজ্ঞায় বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বা সর্বজনীন ব্যবহারের উদ্দেশ্যে আইনস্বীকৃত মুদ্রার বিকল্প হিসাবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ইলেকট্রনিক মুদ্রা। এছাড়া ইলেকট্রনিক মুদ্রা, নিকাশ সেবা, নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৯ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে