
জুলাই-আগস্টের ইতিহাস সংরক্ষণের জন্য অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৭ অক্টোবরের এক অফিস আদেশ অনুযায়ী জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও তাদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণ-অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে।
গণ-অভ্যুত্থানকালীন গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ঘটনাবলির ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ জমাদানের আহ্বান জানিয়েছে বিশেষ সেল। তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভে ডাকযোগে বা সরাসরি হস্তান্তর করা যাবে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে