
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতমুখী, দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনে এক অনুষ্ঠানে এ কথা জানান দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি বলেন, পরস্পরের স্পর্শকাতরতা ও উদ্বেগের দিকগুলো বিবেচনায় রেখে দুই দেশের জন্যই সম্মানজনক হয়, এমনভাবে সম্পর্ক বজায় রাখা সম্ভব।
ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তৈরি হওয়া পরিস্থিতির উল্লেখ করে হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে জনগণের স্বার্থে গড়ে ওঠা দ্বিপক্ষীয় সম্পর্ক যেকোনো চড়াই-উৎরাই পেরুনোর জন্য যথেষ্ট শক্তিশালী।
৫ আগস্টের পর ‘নতুন বাংলাদেশ’ তৈরি হওয়া ও ভারতের সঙ্গে সম্পর্কের সবকিছু থেমে গেছে—কিছু মানুষের মধ্যে তৈরি হওয়া এমন ধারণার প্রতি ইঙ্গিত করে প্রণয় ভার্মা বলেন, গত ছয় মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। ভারতের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে।
তিনি আরো বলেন, ভারতীয় হাইকমিশন বাংলাদেশের নাগরিকদের জন্য যত ভিসা ইস্যু করেছে, তা ঢাকায় অন্য সব বিদেশি দূতাবাসের দেওয়া ভিসার চেয়ে বেশি।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৪ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৫ ঘণ্টা আগে