দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২০ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে