ঘূর্ণিঝড় ও বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ার মানুষদের জন্য বাংলাদেশ ত্রাণ পাঠাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
মন্ত্রণালয় বলেছে, ত্রাণসামগ্রী নিয়ে একটি সি-১৩০ পরিবহন উড়োজাহাজ যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে লিবিয়ার তাবরুক বিমানবন্দরের পথে যাত্রা করবে। ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে।
ঘূর্ণিঝড় ও বন্যায় দেশটিতে প্রায় পাঁচ হাজার মানুষ মারা যাওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ। লিবিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে