
ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, শ্রমমান ও মানবাধিকার বিষয়ে উদ্বেগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কী করে সঠিক পথে রাখা যায়, সেই প্রচেষ্টাও চলতে থাকবে।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।
সরকারের বর্তমান মেয়াদে ইইউর সঙ্গে সম্পর্কের ধরনে পরিবর্তন আসতে পারে—এমন আভাস দেন চার্লস হোয়াইটলি।
বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক আগে ছিল উন্নয়ন সহযোগিতার—এমনটা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক চালিত হবে অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
প্রধানত রাজনৈতিক ধাঁচের এই সম্পর্কে নিজেদের পররাষ্ট্রনীতি, দুই পক্ষ কীভাবে অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলোয় প্রভাব বজায় রাখতে পারে, এমন বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।
দুই পক্ষ শিগগির ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি’ নিয়ে আলোচনা শুরু করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।
এর অর্থ কি এই যে ইইউ নির্বাচন নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা থেকে সরে যাচ্ছে—এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘বিষয়টি এমন নয়। আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে সঠিক পথে রাখা যায়, তা নিশ্চিত করার জন্য ইইউ কাজ করছে।’
নির্বাচনের সময় ইইউর যে বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে ছিল, তারা এখনো ঢাকায় কাজ করছে—এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এই দলের প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রতিবেদনে যে সুপারিশ আসবে, তা নিয়ে ইইউ কাজ করবে। যেখানে প্রয়োজন সম্পৃক্ত হবে।’
গ্লোবাল গেটওয়েতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে ইইউ একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে তৈরি করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়াই সমস্যার একমাত্র সমাধান।
এ ক্ষেত্রে ইইউ ও সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সহযোগিতা বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে