ঢাকা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ পরিণত হয়েছে আজ সকালে। আগামী বুধবার এটি ভারতের ওডিশা ও তার আশপাশে প্রথম আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে জানান, আজ সোমবার সকালে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস। এটির গতিপথ আগের মতো ভারতের দিকে আছে। তাই ভারতে এটি প্রথম আঘাত হানতে পারে। গতি পরিবর্তন করে বাংলাদেশে প্রথমে আঘাত হানার আশঙ্কা নেই বললেই চলে।
আরিফ হোসেন ধারণা করে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের চেয়ে কম শক্তিধর হবে এটি। ভারতে এটি বুধবার আঘাত হানলে একদিন বা দুই দিন পর দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে বিরাজমান প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবনে কিছুটা স্বস্তি নামবে।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অল্প সময়ের মধ্যেই কমে যাবে। বৃষ্টিপাত হবে দেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক।
আমাদের খুলনা জেলার দাকোপ উপজেলা ও কয়রা উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। খুলনা আবহাওয়া কার্যালয় বলছে, ২৬ মে ইয়াস ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে