
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া বাধ্যতামূলক করে কারিগরি ত্রুটি এড়াতে শেষ সময়ের অপেক্ষা না করে আগে আগে জমা দিতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ সোমবার এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
প্রথম ধাপের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হবে। এই ধাপের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি জমা নেওয়ার পাশাপাশি অনলাইনেও জমা দেওয়ার ব্যবস্থা করেছিল কমিশন। অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে ইসির ব্যাপক উৎসাহ থাকলে প্রার্থীদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র ২১ প্রার্থী। তবে বাছাইয়ে পর বৈধ প্রার্থী হিসেবে মাত্র দুজন (ঝালকাঠি-১ আসনে বিএনপি ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুহাম্মদ শাজাহান ওমর এবং ফেনী-২ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন ভূঞা) টিকে ছিলেন।
প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ইভিএমে ২২টি এবং ব্যালটের মাধ্যমে ১৩০ উপজেলায় ভোট হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ৮ মে ১৫২টি, দ্বিতীয় ধাপে ২৩ মে ১৬৫, তৃতীয় ধাপে ২৯ মে ১১১ ও চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি উপজেলায় ভোট হবে। বাকিগুলোতে পরবর্তীকালে ভোট করবে কমিশন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে