
আন্তনগর ট্রেনের টিকিট পেতে বয়স ভেদে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। ভ্রমণকালে টিকিটের বৈধতা যাচাইয়ের জন্য সঙ্গে রাখতে হবে এনআইডি অথবা জন্মসনদের ফটোকপি।
আগামী বুধবার থেকে আন্তনগর ট্রেন ভ্রমণে কার্যকর হচ্ছে এ ব্যবস্থা।
টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধ করাসহ যাত্রী হয়রানি বন্ধে এ ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোবাইলের মেসেজ অপশন গিয়ে অথবা রেলওয়ের ই-টিকেটের ওয়েব পোর্টাল অথবা রেল সেবা অ্যাপে এনআইডি বা জন্মনিবন্ধন সনদের নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। নিবন্ধন ছাড়া কোনো যাত্রী আন্তনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না।
প্রাপ্তবয়স্ক নাগরিকেরা এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। আর ১২ থেকে ১৮ বছরের যাত্রীরা জন্মনিবন্ধন সনদের নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। বিদেশি নাগরিকেরা পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ছবি আপলোড করে নিবন্ধন করবেন। নিবন্ধন সম্পন্ন হলে তবেই টিকিট সংগ্রহ করা যাবে।
১২ বছরের কম বয়সের যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। তবে এ ধরনের যাত্রীও জন্মসনদ ব্যবহার করে টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবে বলে জানান কর্মকর্তারা।
ভ্রমণকালে স্থানীয় যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মসনদ, আর বিদেশি যাত্রীকে পাসপোর্ট অথবা ছবি সংবলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
টিকিটে মুদ্রিত যাত্রীর নামের সঙ্গে যাত্রীর দেওয়া পরিচয়পত্রের তথ্য না মিললে যাত্রী বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত হবেন। এ ক্ষেত্রে রেলের প্রচলিত আইন অনুযায়ী জরিমানাসহ ভাড়া আদায়ের ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ ছাড়া যাত্রী রেল সেবা অ্যাপ অথবা ওয়েব পোর্টালের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট কেনার সময় যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হবে, সেই একই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
রেল কর্মকর্তারা বলছেন, বিভাগীয় শহরের রেলস্টেশন ও আন্তনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনগুলোয় যাত্রীর নিবন্ধনে সহযোগিতার জন্য হেল্প ডেস্ক থাকবে।
গত ১৫ ফেব্রুয়ারি সরকার আন্তনগর ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে নিবন্ধন চালুর ঘোষণা দেয়। পরদিন ১৬ ফেব্রুয়ারি থেকে রেল সেবা অ্যাপ অথবা ওয়েব পোর্টালের মাধ্যমে নিবন্ধন শুরু হয়।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে