
নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এ ক্ষেত্রে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের পরামর্শও দিয়েছেন।
আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের দুর্বলতা থাকতে পারে। সেগুলোকে কাটাতে হবে। এটা তো চলমান প্রক্রিয়া। ভুল তথ্য দিয়ে ভারতের ভিডিও দিয়ে এর (নতুন শিক্ষাক্রম) বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে কেন ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে না? চিহ্নিত গোষ্ঠী, কোচিং ব্যবসায়ী, উগ্রবাদীরাই এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাথা খারাপ করে দেওয়ার অবস্থার সৃষ্টি করা হচ্ছে! নতুন শিক্ষাক্রম একটা অগ্রসরমুখী। যখন এটা দুই মাসের জন্য ওয়েবসাইটে দেওয়া ছিল, তখন কেন আপনারা বক্তব্য বা জবাব দেননি। নতুন শিক্ষাক্রম নিয়ে প্রয়োজন হলে পরিবর্তন, পরিমার্জন করা যেতে পারে। এখন এটা নিয়ে পানি ঘোলা করা হচ্ছে নানাভাবে।’
এ সময় এমপিওভুক্ত স্কুল সরকারীকরণ করা জরুরি বলে মন্তব্য করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, ‘এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি টাকা পাচ্ছে। আরেকটু বেশি টাকা খরচ করে এসব প্রতিষ্ঠানকে সরকারীকরণ করা যেতে পারে। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, যাতে বিষয়টি বিবেচনা করেন।’
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষকনেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে