
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলীয় নতুন যে প্রশাসন দায়িত্ব নিতে যাচ্ছে, তার সঙ্গে যোগাযোগ বাড়াবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ডেমোক্র্যাট দলের বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক আছে— এমন প্রেক্ষাপটে রিপাবলিকানদের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘ট্রাম্প বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন— এমন কিছু বলেননি। এ কারণে এ বিষয়টি নিয়ে এখনই অনুমান করে কিছু বলার দরকার নেই।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন দায়িত্বে আসতে আরো দুই মাস সময় আছে। দায়িত্ব নেওয়ার পর তারা বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করবে।’
তবে রিপাবলিকানদের জয়ের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় কোনও পরিবর্তন হবে না বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। তিনি বলেন, ‘একটি দেশের সঙ্গে সম্পর্ক শুধু দলীয় ভিত্তিতে হয় না। বাংলাদেশের সঙ্গে যেসব বিষয় নিয়ে জো বাইডেনের ডেমোক্র্যাট প্রশাসনের আলাপ চলছিল, সেগুলো এর আগের ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। এ কারণে এটা বলা ঠিক হবে না যে, বাইডেন ও ট্রাম্প প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হবে।’
কূটনৈতিক কয়েকটি সূত্র জানায়, ‘মার্কিন নির্বাচনের আগে থেকেই সেখানকার দুই দলের সঙ্গেই ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশনগুলোর কমবেশি যোগাযোগ ছিল। এবারকার ভোটের ফলাফল গতকাল বুধবার স্পষ্ট হয়ে যাওয়ার পরপরই রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে মিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৭ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে