
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছে। এসব কর্মসূচি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘মানুষের কথা বলার ও শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ করার অধিকার রয়েছে।’ হিরো আলমের ওপর হামলায় বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধির পক্ষ থেকে নিন্দা জানানো এবং পরে প্রতিনিধিকে ডেকে সরকারের অসন্তোষ জানানোর প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।
শুক্রবার (২১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই সাংবাদিক প্রশ্ন করেন, সরকারবিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। অন্তত দুজন মারা গেছেন। কয়েক শ মানুষ আহত হয়েছেন। এ অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে মুখপাত্র কি মনে করেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ বিরাজ করছে?
জবাবে স্টিফেন দুজারিক মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারের কথা উল্লেখ করে বলেন, মানুষের এসব অধিকার রক্ষায় সহায়তা করা কর্তৃপক্ষের দায়িত্ব। সর্বত্র এটা হয়ে থাকে। এমন প্রশ্ন বহুবার তাঁকে করা হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, নির্বাচনের আগে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।
ঢাকা-১৭ সংসদীয় আসনে উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ব্যাজধারী একদল লোক হামলা করেন। ওই হামলায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে। এই টুইটের জেরে পররাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক প্রতিনিধিকে তলব করেছিল।
এমন একটি টুইটের জন্য আবাসিক প্রতিনিধিকে তলব করা যায় কি না এবং জাতিসংঘ মহাসচিবের বিষয়টি জানা আছে কি না—এমন প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক।
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে কর্মরত জাতিসংঘের দলটির ওপর মহাসচিবের পূর্ণ আস্থা আছে।’
স্টিফেন দুজারিক বলেন, ‘জাতিসংঘের কোনো কর্মকর্তার মন্তব্যের সঙ্গে সে দেশের দ্বিমত থাকলে সরকার ওই কর্মকর্তাকে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া। কোনো বক্তব্যে অসন্তোষ দেখা দিলে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এই প্রক্রিয়া মেনে চলে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে