দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র চেয়ারম্যান মাহবুবুল আলমকে চট্টগ্রামে জাপানের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র উপস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল নায়েম উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে মাহবুবুল আলমকে এই দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, জাপান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগকে আরও ত্বরান্বিত করা ও বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট তথ্য প্রদানের লক্ষ্যে মাহবুবুল আলমের নেতৃত্বে চিটাগাং চেম্বার ২০২১ সালে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সঙ্গে যৌথ উদ্যোগে চট্টগ্রামে সিসিসিআই জাপান ডেস্ক স্থাপন করে।
চট্টগ্রামের নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ট্রেড ও শিল্প উভয় ক্ষেত্রেই একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন।
মাহবুবুল আলম নতুন এই দায়িত্ব নিয়ে জাপান ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ়করণে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মাহবুবুল আলম তাঁর ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য উভয় দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য চিটাগাং চেম্বার বোর্ড অব ডাইরেক্টর্স ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র ট্রাস্টি বোর্ডসহ চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি যাতে এই নতুন দায়িত্ব যথাযথভাবে ও সফলতার সঙ্গে পালন করতে পারেন এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে