সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চারটি সংস্থার শূন্য পদের সংখ্যা ২ হাজার ৮৯০ টি। এসব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলমান।
আজ সোমবার জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিভিন্ন শ্রেণি/গ্রেডে মোট পদ ৫ হাজার ৮৯৩ টি। এসব পদের বিপরীতে ৩ হাজার ৪০৬ জন কর্মরত। পদ শূন্য ২ হাজার ৪৮৭ টি। বাংলাদেশ সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পদ সংখ্যা ২১২ টি। এর বিপরীতে কর্মরত ১০৩টি ও শূন্য পদ ১০৯ টি।
সড়ক ও মহাসড়ক বিভাগের মোট পদ ২৫১ টি। এর মধ্যে কর্মরত ১৮৪ জন। শূন্য পদ ৬৭ টি। শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের পদ ৯ হাজার ৪৩১ টি। কর্মরত ৪ হাজার ৮৯৭ জন। শূন্য পদ ৪ হাজার ৫৩৪ টি। বিআরটিএ অনুমোদিত পদ ৯৩১ টি। কর্মরত ৭০৪ জন। শূন্য পদ ২২৭ টি।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন অংশ নেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে