
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫–প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এর আহ্বায়ক শরিফুল হাসান শুভ।
আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা ও বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সাংবাদিকদের সমন্বয়ে থাকা ৩৫ প্রত্যাশীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওবার্তা দিয়েছে শুভ।
ভিডিওবার্তায় শুভ বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরকারের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। কিন্তু চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর না করে ৩২ বছর করা হয়েছে। পাশাপাশি একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমরা যে দাবিতে আন্দোলন করে আসছিলাম, তার সঙ্গে সাংঘর্ষিক। সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেনি।’
শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শুভ। সাংবাদিকদের গ্রুপে আরেকটি বার্তা পাঠান ৩৫ প্রত্যাশীদের মিডিয়া সমন্বয়ক খাদিজা খাতুন মুক্তা।
মুক্তা উল্লেখ করেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ী ভাবে ৩৫ চাই। এটি দীর্ঘ ১২ বছরের আন্দোলন। বর্তমান সরকার বয়স বৃদ্ধির বিষয়টি আমলে নিয়েছে। সে জন্য সরকারকে সাধুবাদ। কিন্তু ৩২ এর প্রহসন কেন? সর্বোচ্চ ৩ বার বিসিএসের প্রহসন কেন? আমরা ছাত্র সমাজ তো ৩২ চাইনি? সর্বোচ্চ ৩ বার বিসিএস চাইনি ৷
যেখানে স্বাভাবিকভাবে ৩০ এর মধ্যে ৪/৫/৬ বার বিসিএস দিতে পারে শিক্ষার্থীরা সেখানে এত সংকোচন কেন? আমরা সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আমরা ৩৫ এর পরিপত্র চাই। সেই সঙ্গে কমপক্ষে ৮-১০ বার বিসিএস দেওয়ার সুযোগ চাই ৷ শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন হলে কঠোর আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা রাজপথে জবাব দিবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে