বাংলাদেশ ও ভারত সরকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এগিয়ে নিতে চায়। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে যেসব দ্বিপক্ষীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, সেগুলো সক্রিয় করার বিষয়ে উভয় পক্ষ একমত।
আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতে এ বিষয়টিই আবার উঠে এসেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টার সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের সময় তাঁদের আলাপে দ্বিপক্ষীয় প্রতিষ্ঠিত ব্যবস্থাগুলো সক্রিয় করার প্রয়োজনীয়তা ফুটে উঠেছে।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে স্থবিরতা দেখা দেয়।
এমন প্রেক্ষাপটে নিউইয়র্কে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সভার ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যেসব বিষয়ে কথা হয়েছে, তাও হাইকমিশনারের সঙ্গে উপদেষ্টার আলাপে সূত্র হিসেবে কাজ করেছে।
উপদেষ্টা ও হাইকমিশনার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উভয় পক্ষের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। তাঁরা দ্বিপক্ষীয় বাণিজ্য, বাংলাদেশে ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন অসমাপ্ত প্রকল্পের কাজ শেষ করা ও এখানে ভারতীয় মিশনগুলো নিয়মিত ভিসা ব্যবস্থা সক্রিয় করার ওপরও জোর দেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে