
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। যে কোনো নির্বাচনে বিজিবি দক্ষতা, পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
আজ রোববার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ফোর্স সাপোর্টিং উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে এম নাজমুল হাসান এসব কথা বলেন। বিজিবির ডিজি বলেন, ‘আমাদের সংবিধান আছে। সংবিধান অনুযায়ী আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করব।’
তিনি বলেন, ‘আমরা যতটুকু জানি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত আছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ আমাদের সাধারণ জনবলের ব্যক্তিগত নিরাপত্তা, সরকারি স্থাপনা ও নিরাপত্তাসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আরও বলেন, ‘আমরা আশা করি আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দেশের স্বার্থে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ফোর্স সাপোর্ট উইং–এর সব পর্যায়ের অফিসার ও সেনারা।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে