
জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান কালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান হয়েছে। গণ–অভ্যুত্থানের সময় তিনি ডিবির সহকারী কমিশনার ছিলেন।
আজ মঙ্গলবার বিকেলে তাঁকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাবেদ ইকবালের বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় লিঙ্গভিত্তিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর, বিকেল ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জাবেদকে ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। পরবর্তীতে ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে কারাগারে পাঠান হয়েছে।
ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই–আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাবেদ ইকবালের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে