কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা আগামীকাল সোমবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া উপহারের এই টিকা কাতার এয়ারওয়েজের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময়ে আমেরিকার রাষ্ট্রদূত আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসার কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা আসছে। সেপ্টেম্বরে ধাপে ধাপে বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৩১মে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে