
সড়ক নিরাপত্তার জন্য নেওয়া ৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে সেতু ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ক্যাজুয়ালটিস যেভাবে বাড়ছে, এটা নিয়ন্ত্রণ করতে পারছি না কিছু সমন্বিত পদক্ষেপ ও সচেতনতার অভাবে। এটি ৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রজেক্ট, যার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ২৩৮ কোটি টাকা। বাকি ৩ হাজার ৭০৭ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ ও ডিজিএইচএস।’
প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘অগ্রগতি যেটুকু হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। এটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়েছি। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে চলে যাওয়ার পর নতুন প্রকল্প গ্রহণ করিনি। কিন্তু এই প্রস্তাব দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে তা গ্রহণ করছি।’

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে