
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে জানিয়ে গতকাল শুক্রবার বিবৃতি দেয় জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। তবে কোনো শিশু এখানে মারা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হচ্ছে, শিশুর ব্যাখ্যা আপনি সঠিকভাবে দিচ্ছেন না। শিশুর একটা সংজ্ঞা আছে। ১৮ বছর বয়সীদের কিশোর বলে, শিশু বলে না। আর ১৮ বছরে আমার মনে হয়, যৌবনপ্রাপ্ত হয়ে যায়। সে তখন আর কিশোরও থাকে না, সে যুবক, আমার মতে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘কিন্তু যেহেতু বয়সের একটি বাধা রয়েছে, সেহেতু তাঁকে এখন কিশোর বলা হয়। কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যা বুঝি, তাতে কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো দু-একজন কিশোর মারা গেছে। এই আন্দোলনে তাদের ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছিল। তারা সামনে ছিল, পেছনে ছিল আসল, যাদের চেহারাটা শিশুদের আড়ালে ছিল। পেছনের শক্তটাকে রুখতেই এই ঘটনাগুলো ঘটেছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নস্যাৎ করতে চাই না। আন্দোলনে যদি এ দেশের জনগণ যুক্ত হয়, হবে। সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না।’
আন্দোলনকারীরা কোনো আক্রমণের শিকার হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘এখন আপনাকে যদি কেউ মার দেয়, আপনি তাঁকে মার দেবেন না? আপনি কী বসে থাকবেন? আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষা অধিকার দেওয়া আছে। আপনাকেও অধিকার দেওয়া আছে। আপনাকে যদি কেউ হামলা করে, তাহলে প্রাণ ও সম্পদ রক্ষায় আত্মরক্ষা করতে পারেন। এটা আইনগত অধিকার।’
আন্দোলনকারীদের সরকার পতনের একদফা দাবি নিয়ে তিনি বলেন, ‘আন্দোলনকারীরা এখন আর কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই। এটা এখন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে। কাজেই ছাত্রদের ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, তাঁরাই এই কাজগুলো করেছেন।’

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৬ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে