
নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে সব রাজনৈতিক দল থেকে যদি জাতীয় ঐকমত্য কমিশন অঙ্গীকারপত্র নেয়, তাহলে নির্বাচন কমিশনের কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (২ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘বেশি বলা হয়ে যায় কি না জানি না, ওনারা যখন সব দলকে ডাকেন। যদি বলত আপনারা কি অবাধ, সুষ্ঠু নির্বাচন চান? তো বলত যে, চাই। তখন বলত যে সই করেন, নির্বাচনী আচরণবিধি মানবেন, আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে দলীয়ভাবে ব্যবস্থা নেবেন এবং সুন্দর একটি নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। এই রকম একটি ডকুমেন্ট যদি সব দলের থেকে স্বাক্ষর করে নিত, তাহলে নির্বাচনে আচরণবিধি মানার ক্ষেত্রে একটি চাপ থাকবে। এটি যদি হয়, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং (নির্বাচনে কারসাজি), ভোট সন্ত্রাস করে আপাতদৃষ্টে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে, আখেরে টেকা যায় না। আমার প্রত্যাশা, কেউ এ জাতীয় উদ্যোগ নেবেন না; চেষ্টা করবেন না।’
দেশের মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। অত্যন্ত সীমিত সময়ের মধ্যে আমরা খুব কষ্ট করে এগিয়ে যাচ্ছি। মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখন ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসে গেছে। ভোটকেন্দ্রে ভোট দেওয়া শুধু আর অধিকার নয়, এটা একটা দায়িত্বও। আমাদের ওপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। অন্য কোনো ইসির ওপর এত প্রত্যাশা ছিল না।’
রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যের বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের এখানে অনেকেই আছে, যারা মনে করে আমার দলই দেশপ্রেমিক, আর কোনো দল নয়। এটি ঠিক না। মানুষ কিন্তু জন্মগতভাবেই দেশপ্রেমিক। জন্মের পর দেশপ্রেমটা পারিপার্শ্বিক অবস্থার কারণে কমবেশি হয়।’
ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত ১৩ জনের হাতে স্মার্টকার্ড তুলে দেন সিইসি।
সভায় আরও জানানো হয়, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে ৩০ জুনের মধ্যে আরও একটি সাময়িক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেটি সমন্বয় করে পরে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে