টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা চলতি মাসেই দেশে আসছে। আগামী ৩০ আগস্ট এসব টিকা ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম বলেন, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকা থেকে ফাইজারের এসব টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করবেন।
সোমবার কেবিনেট সভা শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের কাছ থেকে কেনা সাড়ে ৭ কোটি টিকাসহ কোভ্যাক্স থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা আসবে। এই আওতায় থাকা মার্কিন জায়ান্ট ফাইজার-বায়োএন্টেকের ৬০ লাখ টিকা চলতি আগস্ট ও আগামী মাসে আসার কথা জানান মন্ত্রী। তারই অংশ হিসেবে ১০ লাখ টিকা আসছে। পর্যায়ক্রমে বাকি টিকা আসবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত ৩১ মে একই মাধ্যমে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। যা কেবলমাত্র প্রবাসী শ্রমিকদের দেওয়া হয়েছে।
গত ২৭ মে দেশে এই টিকা ব্যবহারে জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। অত্যন্ত সংবেদনশীল এই টিকা মাইনাস ৯০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। যা রাজধানীর কয়েকটি কেন্দ্র ছাড়া আর কোথাও নেই।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ), রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণাগারে এই টিকা সংরক্ষণের সক্ষমতা আছে।
সেরাম ও সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে দেশে এখন পর্যন্ত পাওয়া গেছে ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২০৭ ডোজ টিকা।
সোমবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন। দুই ডোজ মিলে দেওয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৪৩৭ টিকা।
এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জনকে। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন। ফলে এখনো কোনো টিকাই পাননি এক কোটি ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে