
আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে আজ রাত ৯টা ২০ মিনিটে অনিন্দ্য ইসলাম অমিত তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন- ‘সুসংবাদ! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। (সম্ভাব্য তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ ইং)’
দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।
দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনায় প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
১ ঘণ্টা আগে
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটি। রবিবারের বৈঠকে ২৬টি আমন্ত্রিত রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল সরাসরি অংশ নেয়...
১ ঘণ্টা আগে