
মানবাধিকার সুরক্ষায় অবদান রাখায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী নূর খান লিটন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নূর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ জন পুরস্কারজয়ীর নাম প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত তিন দশকের বেশি সময় ধরে নূর খান বাংলাদেশের সুপরিচিত দুটি মানবাধিকার সংস্থায় নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য-উপাত্ত নথিভুক্ত করা এবং জবাবদিহিতায় উৎসাহিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও তিনি অংশীদারত্বের সঙ্গে কাজ করেছেন। তাঁর সময়োপযোগী হস্তক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে ভূমিকা এবং দেশের সক্রিয় নাগরিক সমাজে নেতৃত্ব মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মামলাগুলো থেকে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নূর খানের পদক্ষেপ।
নূর খান ছাড়াও মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখার জন্য পুরস্কার পেয়েছেন ব্রাজিলের এলাইজ ডি সুজা ফারিয়াস, কম্বোডিয়ার ছিম সিথার, জর্জিয়া থেকে নিনো লোমজারিয়া ও তাঁর দল, হুন্ডুরাসের রোজা মেলানিয়া রেয়েস ভেলাস্কেজ, ইরানের নাসরিন সতৌদেহ, ইরাকের বাশদার হাসানের নেতৃত্বে একটি আইনি সংগঠন, মৌরি তানিয়ার মুহাম্মদ এলি এল হার, চীনের ডিং জিয়াংশি ও টোগ থেকে একৌয়ে ডেভিড জোসেফ দোসেহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৮ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে