দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে উড়োজাহাজের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে। সেখান থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্তে দুবাইয়ে ফিরিয়ে নিয়ে যান তিনি।
ঘটনাটি গতকাল শনিবার রাতের। বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল।
বিমান বাংলাদেশ জানায়, বিমানের বিজি–৩৪৮ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন। যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছে। তাঁদের দেশে ফেরাতে বিমানের একটি রেসকিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, রেসকিউ ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১২টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি বিকেল ৫টায় দুবাই পৌঁছাবে। আটকে থাকা যাত্রীদের নিয়ে রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় ফেরার কথা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে