দেশের পর্যটনশিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দেশের পর্যটন খাতে নতুন একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম, টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) প্রদান করতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনের প্রচার ও প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান ও উদ্যাপনের লক্ষ্যে এই মর্যাদাপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
২৯ মে বনানীর হোটেল শেরাটন ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। প্রথম আসরে প্রায় বিশটি (২০) বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে পর্যটনসেবার বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার এম ৩৬০ আইসিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরি মোস্তাক আহমেদ ও সিইও ফাহিম শাহরিয়ার বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে টোয়াবের সকল পরিচালক ও অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৭ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে