অতিমাত্রায় কীটনাশক (বালাইনাশক) ব্যবহারের কারণে নিরাপদ খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তাই কীটনাশকমুক্ত ফসল উৎপাদনে কৃষক পর্যায়ে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে কীটতত্ত্ব নিয়ে গবেষণার ৫০ বছর শীর্ষক সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন। সম্মেলন আয়োজন করে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সাবেক সভাপতি ড. সৈয়দ নুরুল আলম। তিনি বলেন, ‘কীটনাশক কীট ব্যবস্থাপনার অন্যতম সমাধান নয়। অতিমাত্রায় বালাইনাশক ব্যবহারের কারণে পোকামাকড়গুলো সহনশীল ক্ষমতা গড়ে তোলে। এতে বালাইনাশকের কার্যকারিতা আগের মতো থাকে না। ফলে আমরা এখন জৈব কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি।’
সৈয়দ নুরুল আলম বলেন, ‘অতিমাত্রাই বালাইনাশক ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আমরা খাচ্ছি বালাইনাশকের অবশিষ্ট অংশ। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্যানসারসহ বিভিন্ন রোগ ব্যাধি বাড়ছে।’
সে জন্য জৈব বালাইনাশক ব্যবস্থাপনাকে জোরদার করতে হবে। শুধু অনুমোদন দিলেই হবে না। এটাকে সহজলভ্য করতে হবে। কৃষক পর্যায়ে জনপ্রিয় করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন কীটতত্ত্ব সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অতিথি ছিলেন বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুবা জাহান। প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রী আব্দুস শহীদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে অংশ নেননি।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে