ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ ও ৭ এবং গাইবান্ধা–৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ এবং ভোট পুনরায় গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনাল এসব আবেদন গ্রহণ করেন এবং আগামী অবকাশকালীন ছুটির পর শুনানির জন্য দিন ঠিক করেছেন।
আবেদনকারীদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির বলেন, এই তিনটি আসনেই ভোটের ব্যবধান পাঁচ হাজারের মধ্যে। বেলা চারটার পর যত পোস্টাল ভোট এসেছে, সেসব যোগ করা হয়নি। যার কারণে তিনটি আসনের ফলাফল চ্যালেঞ্জ করা হয়েছে। অবকাশকালীন ছুটির পর এসব আবেদনের শুনানি হবে।
এ ছাড়া আগামী রোববার আরও ৭টি আসনের বিষয়ে মামলা করার কথা জানান তিনি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
১ ঘণ্টা আগে
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটি। রবিবারের বৈঠকে ২৬টি আমন্ত্রিত রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল সরাসরি অংশ নেয়...
১ ঘণ্টা আগে