
ফেব্রুয়ারি মাসে সারা দেশে ১৮৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৮ জন। ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানিয়েছেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন। এর মধ্যে ৬ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন একজন নারী। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী। পাঁচজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে তিনজন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিনজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৫ জন। গৃহকর্মী নির্যাতনের তিনটি ঘটনা ঘটেছে। দুইজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছে, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৮ জন কন্যা অপহরণের শিকার হয়েছে।
এ ছাড়াও একজন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছে। সেইসঙ্গে তিনজন কন্যাসহ তিনজন নারী মোট ৬ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৪৪ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে