ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াশ আগামী বুধবার (২৬ মে) উপকূলে আঘাত হানতে পারে। তার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার (২৫ মে) থেকে বৃষ্টি শুরু হতে পারে। এছাড়া কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইয়াশের গতিবিধির ওপর নির্ভর করবে বৃষ্টির পরিমাণ কেমন হবে। তবে আমরা ধারণা করছি, ২৫ তারিখ থেকে সারাদেশে বৃষ্টি হবে। চট্টগ্রামের দিকে কিছুটা কম হলেও সারাদেশেই কমবেশি বৃষ্টি হবে। যদি খুলনা উপকূলের দিক দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যায়, তাহলে দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হবে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১ থেকে ২০০ মি. লি. ছাড়িয়ে যেতে পারে। আর পশ্চিম বঙ্গের দিক দিয়ে ঘূর্ণিঝড়টি গেলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে।
অন্যদিকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮৮ মি. লি. ।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে