আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ভারতের গুজরাটে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের জঙ্গিবিরোধী স্কোয়াড (এটিএস)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আহমেদাবাদে স্থানীয় যুবকদের আল কায়েদার পথে অনুপ্রাণিত করা ও আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় পত্রিকা দ্যা হিন্দু, গুজরাটে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওই চার বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে। অভিযুক্তরা হলেন, মোহাম্মদ সজিব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারি ও মমিনুল আনসারি। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার গণমাধ্যম শাখার তৈরি করা ভুয়া পরিচয়পত্র ও বই জব্দ করা হয়।
গত সোমবার গুজরাটের জঙ্গি বিরোধী স্কোয়াডের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দীপন ভদ্রনের এক বিবৃতিতে বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য দেন। বিবৃতিতে তিনি বলেন, পুলিশ প্রথমে সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। বাংলাদেশি এই নাগরিক আহমেদাবাদের রাখাল এলাকায় অবস্থান করছিলেন।
জিজ্ঞাসাবাদে সজিব এটিএসকে জানায়, তিনি ও অন্য তিন বাংলাদেশি আল-কায়েদার নেটওয়ার্কের সঙ্গে জড়িত। বাংলাদেশে অবস্থানরত তাদের প্রশিক্ষকদের কাছ থেকে তারা নির্দেশনা নিয়ে তারা ভারতে এসেছেন। বাংলাদেশ থেকে যিনি তাদের নির্দেশনা দেন, তার নাম বলেছেন শরিফুল ইসলাম। শরিফুলের মাধ্যমে এই চার তরুণের সাথে শায়বার নামে এক ব্যক্তির পরিচয় হয়। আর এই শায়বার বাংলাদেশে ময়মনসিংহ জেলায় আল-কায়েদার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান।
ওই বিবৃতিতে এটিএসের কর্মকর্তারা বলেন, গুজরাটের লোকজনকে মৌলবাদী করে তোলার চেষ্টা করেছিলেন তারা। একই সঙ্গে সেখান থেকে অর্থ সংগ্রহের পর তা বাংলাদেশে স্থানান্তর করেছেন। তবে কী পরিমাণ অর্থ বাংলাদেশে স্থানান্তর করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি গুজরাট এটিএস।
এদিকে ঘটনাটি দেশের জঙ্গিবাদ প্রতিরোধ নিয়ে কাজ করা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজমের একাধিক কর্মকর্তার নজরে আনলে তারা বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে